Breaking News
Home / TRENDING / কৃষি আইন প্রত্যাহার! আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে কবিতা লিখলেন মমতা

কৃষি আইন প্রত্যাহার! আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে কবিতা লিখলেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কৃষি আইন প্রত্যাহারের দিনেই কৃষকদের সংগ্রামকে অভিনন্দন জানিয়ে ফের কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতো বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তাঁর কবিতায় তিনি লিখেছেন, ‘অন্নদাতার অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই” । কৃষকদের সংগ্রাম, আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়েছে কবিতা।  মধ্যভাগে শাসকের ঔদ্ধত্য, অহংকারের ভগ্নদশা, অস্ত্রের ঝংকারকে ভেঙেচুরে দিয়ে কীভাবে কৃষকরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন, সেকথা উল্লেখ করেছেন তিনি। মমতা লিখেছেন – ”দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য – অহংকারে ভগ্ন”। আর শেষভাগে সেই জীবনের জয়গান – ”তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে”।

শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রীর নিজের সোশ্যাল মিডিয়ায় এই কবিতাটি পোস্ট করেন। তার পর থেকেই কবিতাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। প্রথম থেকেই তারা ওই আইনের বিরোধিতা করে আসছিল। রাজ্য বিধানসভা ভোটের প্রচারেও মমতা এ বিষয়ে সরব হয়েছিলেন। এমনকি ওই সময় দলীয় প্রতিনিধি পাঠিয়ে দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। নিজেও মোবাইল ফোনে কথা বলেছিলেন কৃষক নেতাদের সঙ্গে। তার পর শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের পরই টুইট করেছিলেন মমতা। এ বার কবিতা লিখলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *