সূর্য সরকার।
ঘূর্ণিঝড় বুলবুলের (Bulbul) ক্ষয়ক্ষতির পর বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য টাক্সফোর্স তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে (Nabbana) সেই টাক্সফোর্সের প্রথম বৈঠক হবে। রাজ্য ও জেলাস্তরে দুটি টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের নেতৃত্বে ছুটির দিনেই আজ নবান্নে সেই বৈঠক হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলবুল কবলিত জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর।
এর আগে রবিবার বৈঠকে প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট পড়েছিল নবান্নে। আজ ফের বৈঠক হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তারপর রিপোর্ট তৈরি করে পাঠানো হবে কেন্দ্রের কাছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, সাগর ও বকখালি হেলিকপ্টারে পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠক শেষে আগামীকাল উত্তর ২৪ পরগনার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news