Breaking News
Home / TRENDING / এনসিপির দাবি মতো, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ

এনসিপির দাবি মতো, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ

নিজস্ব প্রতিবেদন:

 

এনসিপির দাবি মতো কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তে। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেন। 

 

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চলছে রাজনৈতিক টানাপোড়েন। কোন দল সরকার গঠন করবে তা নিয়ে এখনও কোনো স্থায়ী সমাধান উঠে আসেনি। এর আগে সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য এবং মন্ত্রিত্ব নিয়ে শিবসেনার সঙ্গে মনোমালিন্যের জেরে সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে আসে বিজেপি। তারপর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনা সরকার গঠনের জন্য রাজ্যপালের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে এনসিপি ও কংগ্রেসের সমর্থন আদায় করতে না পেরে সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে যায়। সোমবার রাজ্যপাল বিএস কোশিয়ারিকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপিকে সরকার গঠনের জন্য আহ্বান জানান।

 

অন্যদিকে শিবসেনা এনডিএ জোট থেকে বেরিয়ে এলে, তবেই তাদের সঙ্গে সরকার গড়বে বলে জানান এনসিপি’র প্রধান শরদ পাওয়ার। এনসিপির দাবি মতো এদিন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক ইস্তফা দেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তে। এনসিপির দাবি শিবসেনা মেনে নেওয়ার পর সরকার গঠনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। প্রথমে কংগ্রেস জোট সরকারের সম্মতি জানালেও, এখন তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় নিতে চান। বিজেপি সূত্রে খবর, অরবিন্দের ছেড়ে যাওয়া পদ আপাতত এখন সামলাবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *