সূর্য সরকার।
ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নিউটাউনে (Newtown)। তাতে মৃত্যু হল তিনজনের, আহত হয়েছেন দু’জন। ঘটনাটি ঘটেছে নিউ টাউন ইকো পার্কের কাছে। ঘটনাটি ঘটে ভোর ৫টা ১৫ নাগাদ৷ ইউ টার্ন করতে গিয়ে একটি প্রাইভেট গাড়ি মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে৷ খুব জোরে ধাক্কা লাগার শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। কাছে এসে দেখেন গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ভোর রাতে একটি হন্ডা সিটি গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল৷ নিউটাউন নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল৷ সেই সময় ইকো পার্কের কাছে দুর্ঘটনায় পড়ে৷ ইউ টার্ন নিতে গিয়ে মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে৷ ঘটনায় চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে৷ তাদের মধ্যে একজন গাড়ির ভিতর আটকে পড়েন৷ তাঁকে গ্যাস কাটার দিয়ে কেটে বের করতে হয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news