নিজস্ব প্রতিনিধি।
বিরোধী দলনেতা তথা আব্দুল মান্নানের (Abdul Manna) ভাই মুজিবর রহমান তৃনমূলে (TMC) যোগ দিলেন। রবিবার শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের বাড়ি গিয়ে তৃনমূলে যোগ দেওয়ার আবেদন করেন মুজিব ও তাঁর স্ত্রী রেজমি খাতুন। সেখানেই তাঁদের দলে নেওয়া হয়। কল্যাণ বন্দোপাধ্যায় তাঁদের তৃনমূলে স্বাগত জানিয়ে বলেন, “মমতা বন্দোপাধ্যায় ছাড়া, তৃনমূল ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব না এটা বুঝছেন অনেকে। যোগদান তো দলকে সব সমই শক্তিশালী করে। আর রাজ্যের বিরোধী দলনেতার ভাই যখন, তখন এই যোগদান এটা প্রমান করে, কংগ্রেস কিছুই করে না।”
শ্রীরামপুরের সাংসদ বলেন, “কংগ্রেস সিপিএমের হাত ধরায় অনেক কংগ্রেস তৃনমূলে যোগ দেবে । এই তো সবে শুরু”।তৃনমূলে যোগ দিয়ে মুজিব ও রেজমি বলেন, “তৃনমূলে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিন। তাই কল্যাণদার কাছে জানিয়েছিলাম। দাদা আব্দুল মান্নান এবং রাজ্যের বিরোধী দলনেতা তাতে কোনও অসুবিধা হবে না। কারন অনেক পরিবার আছে যেখানে সদস্যরা বিভিন্ন দল করেন। রাজনীতিটা ব্যাক্তিগত বিষয়।” ছোট ভাইয়ের তৃণমূলের যোগদান প্রসঙ্গে চাঁপদানীর বিধায়ক তথা বর্ষিয়ান কংগ্রেস (Congress) নেতা বলেন, “মুজিব আমার ভাই এটা ঠিকই। কিন্তু ও আমার সঙ্গে থাকেও না। শ্রীরামপুরে ফ্ল্যাট নিয়ে থাকে। কোনওদিন কংগ্রেস করেনি। এখন ওরা যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় তাতে আমি করব ?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news