Breaking News
Home / TRENDING / বিরোধী ঐক্যে ফাটল ধরানোর কৃতিত্ব নিতে মোদীর কাছে যাচ্ছেন মমতা, আক্রমণ সোমেনের

বিরোধী ঐক্যে ফাটল ধরানোর কৃতিত্ব নিতে মোদীর কাছে যাচ্ছেন মমতা, আক্রমণ সোমেনের

নীল রায়।

“বিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছি !” এমনটা বলতেই মোদীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এভাবেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকের আগে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। তিনি বলেন, “যে অজুহাতে বিরোধী দলের ডাকা ১৩ তারিখের নাগরিক সংশোধনী আইন (CAA) বিরোধী সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বয়কট করলেন সেটাই প্রকট হল প্রধানমত্রী সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে। উনি সোনিয়া গান্ধীর নেতৃত্বে সভায় অনুপস্থিত থেকে এই বার্তাই প্রধানমন্ত্রীকে দেবেন যে আমি বিরোধী ঐক্যে ফাটল ধরালাম।” প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দু’দিনের সফরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন বলেই সূত্রের খবর।

এই প্রবীণ রাজনীতিকের কথায়, “সেটিংটা ভিতর ভিতর ছিলই এখন সেটা বাইরে এসে গেল। তৃণমূল এবং বিজেপির নিষ্টাবান কর্মীদের জন্য দুঃখ হচ্ছে। বাংলায় যারা ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই লড়ছেন তাঁদের সাথে তঞ্চকতা করছেন মমতা বন্দোপাধ্যায়।” এমন বিবৃতি দিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মনে নিজেদের দল প্রসঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে চাইলেন সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *