Breaking News
Home / TRENDING / নোবেল লরিয়েট অভিজিতের সঙ্গে মমতার সাক্ষাৎ হতে পারে আজ

নোবেল লরিয়েট অভিজিতের সঙ্গে মমতার সাক্ষাৎ হতে পারে আজ

নিজস্ব প্রতিনিধি।

সবকিছু ঠিক থাকলে আজ, মঙ্গলবার, বিকেল সাড়ে চারটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যাবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)। নোবেল প্রাপ্তির পর দ্বিতীয় সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ হতে চলেছে। এর আগেও অক্টোবরে দু’দিনের সফরে শহরে এসেছিলেন অভিজিৎ। কিন্তু সেই সময় তাঁদের দু’জনের মধ্যে দেখা হয়নি। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার মেয়র তাঁকে সম্মান জানিয়েছিলেন। পাশাপাশি, তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নোবেল জয়ের খবর আসার পর মুখ্যমন্ত্রী যদিও তাঁর বাড়িতে গিয়ে অভিজিৎ-এর মায়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। কিন্তু অভিজিৎ-এর সঙ্গে তাঁর দেখা হয়নি। এবার সেটাই হতে চলেছে আজ বিকেলে।

এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রায় আধঘণ্টা সময় অভিজিৎ-মমতা একান্তে কথা বলবেন। উল্লেখ্য, নোবেল প্রাপ্তির পর এটা অভিজিৎ ব্যানার্জির দ্বিতীয় কলকাতা সফর। এবার তিনি বেশ কয়েকদিন কলকাতায় থাকবেন। শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাই নয় পাশাপাশি, তিনি কলকাতা সাহিত্য উৎসবে যেমন অংশ নেবেন, তেমনই প্রেসিডেন্সি ও সাউথ পয়েন্ট স্কুলের একাধিক অনুষ্ঠানেও যাবেন। ফলে সব মিলিয়ে এবারে তাঁর কলকাতা সফরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *