নিজস্ব প্রতিনিধি।
দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদীদের টাকা যোগানোর যে প্রক্রিয়া পাকিস্তান চালিয়ে আসছিল সেই জায়গা থেকে নাকি অনেকটাই সরে এসেছে ইমরান খানের সরকার। এর জন্য ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক- এর দেওয়া ২২ টি শর্তের অধিকাংশই পুরণ করেছে পাকিস্তান (Pakistan)। বেজিং-এ বৃহস্পতিবার এই সংস্থার বৈঠকে এমনটাই বলা হল। প্রসঙ্গতঃ টেরর ফান্ডিং এবং টাকা পাচার রুখতে ২২ টি ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা দেখাতে না পারলে পাকিস্তানকে কালো তালিকাভূক্ত করার কথা হয়েছিল আগের বৈঠকে। কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে যে ধরণের সিদ্ধান্ত পাকিস্তানের স্বপক্ষে নেওয়া হচ্ছে তাতে কিছুদিনের মধ্যে গ্রে লিস্ট থেকেও সরিয়ে দেওয়া হবে পাকিস্তানকে। তারপর সব অভিযোগ মুছে হোয়াইট লিস্টে চলে আসা শুধু সময়ের অপেক্ষা।
এই ইস্যুতে সবথেকে বিস্ময়কর অবস্থান অবশ্য আমেরিকার। পুরনো অবস্থান থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে টেরর ফান্ডিং –এর ব্যাপারে ফের পাকিস্তানের পাশে দাঁড়াল আমেরিকা। আমেরিকা ছাড়াও রয়েছে চিন ফ্রান্স সহ আরও বেশ কিছু দেশ যারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে।ওয়াকিবহাল মহলের বক্তব্য, আফগানিস্তানের তালিবান ইস্যুতে এখন পাকিস্তানকে পাশে দরকার আমেরিকার। সেই জন্যই এই ভোলবদল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news