Breaking News
Home / TRENDING / চাইল্ড পর্নোগ্রাফি, এক নম্বরে দিল্লি, তালিকায় রয়েছে কলকাতাও

চাইল্ড পর্নোগ্রাফি, এক নম্বরে দিল্লি, তালিকায় রয়েছে কলকাতাও

নিজস্ব প্রতিনিধি।

গত পাঁচ মাসে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রায় ২৫,০০০ চাইল্ড পর্ণোগ্রাফির (Child Pornography) ছবি এবং ভিডিও আপলোড হয়েছে। এই ধরণের ছবি আপলোডের শীর্ষে রয়েছে দিল্লি (Delhi)। তারপরেই রয়েছে মহারাষ্ট্র, গুজরাট , উত্তরপ্রদেশ। তারপরই রয়েছে কলকাতার নাম।আমেরিকার মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই রিপোর্টে নড়চড়ে বসেছে বিভিন্ন মহল। মহরাষ্ট্রের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই ধরণের বেশ কিছু কেসের ওপর নজর ছিল মহারাষ্ট্র পুলিশের। এরই মধ্যে ১৭০০ টি কেস সাইবার ইউনিটকে তদন্ত করার জন্য দেওয়া হয়েছে।

গৃহমন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে তদন্ত এবং ধরপাকড় শুরু হয়েছে। এই দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর এই এনজিওটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সরকারের। সেই অনুযায়ী এই ধরণের যাবতীয় কেসের কথা গৃহমন্ত্রককে জানাতে থাকে সংস্থাটি। এরপর যে সব রাজ্যে চাইল্ড পর্ণোগ্রাফ্রির ঘটনা ঘটছে সেই সব রাজ্যকে তথ্য দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *