Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে জয়ী তিন কেন্দ্রের আমজনতাকে ধন্যবাদ জানতে যাবেন মুখ্যমন্ত্রী

উপনির্বাচনে জয়ী তিন কেন্দ্রের আমজনতাকে ধন্যবাদ জানতে যাবেন মুখ্যমন্ত্রী

সূর্য সরকার।

সদ্য জয় পাওয়া তিন বিধানসভা কেন্দ্রে ধন্যবাদ জানাতে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর এই তিন কেন্দ্রে বিপুল জয়ের পর সেখানকার জনতাকে ধন্যবাদ জানাতে চান তিনি। আমজনতাকে ধন্যবাদ জানাতে তিন জেলার তিন কেন্দ্রে সফরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। যদিও সফরের সময়সূচি এখনও কিছুই চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে।

তবে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর এই সফরে যাওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, নদীয়া জেলার করিমপুরে প্রথম যাবেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে আগামী ১৪ ডিসেম্বর নদীয়া জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে যাওয়ার কথা তাঁর। সেখান থেকে করিমপুরে গিয়ে দলীয় সমাবেশে যোগ দিতে পারেন তিনি। করিমপুর একটি বিজয় সমাবেশ করার ভাবনা চিন্তা চলছে। সেই রকমভাবে কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর কেন্দ্রে সমাবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় আমজনতাকে কৃতজ্ঞতা জানাবেন বলেই খবর।

করিমপুর আসন লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূলের (TMC) দখলে ছিল। ফলে সেখানে জয় ছিল স্বাভাবিক। কিন্তু লোকসভায় তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে রাখা রাজবংশী ভোট যেভাবে কালিয়াগঞ্জে ফের তৃণমূলের বাক্সে পড়েছে তাতে আপ্লুত মমতা। অন্যদিকে খড়্গপুরের মতো অবাঙালি কেন্দ্রে যেভাবে বিজেপিকে (BJP) সরিয়ে তৃণমূলকে গ্রহণ করেছে আমজনতা, তাতে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। ওই তিন কেন্দ্রে গিয়ে মানুষের কাছে ধন্যবাদ জানানোর পাশাপাশি জয়কে ভোটারদের উদ্দেশ্যে উৎসর্গ করবেন বলেই দলীয় সূত্রে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *