Breaking News
Home / TRENDING / মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভিসা দিল না বাংলাদেশ

মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভিসা দিল না বাংলাদেশ

সূর্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে (Siddhiqullah Chowdhry) ভিসা দিল না বাংলাদেশ। যা নিয়ে রীতিমত বিতর্কও তৈরি হয়েছে। বুধবার রাজ্য জমিয়তে উলামার তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এমনটাই দাবি করা হয়েছে। একটি মাদ্রাসা আয়োজিত সম্মেলনে বাংলাদেশ যাওয়ার কথা ছিল রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলেমায় হিন্দ সংগঠনের সুপ্রিমো সিদ্দিকুল্লা চৌধুরীর। কিন্তু শেষ মূহূর্তে তাঁর ভিসার আবেদন খারিজ করে দিল বাংলাদেশ হাই কমিশন।


জানা গিয়েছে, আগামীকাল অৰ্থাৎ বৃহস্পতিবার তাঁর বাংলাদেশ (Bangladesh) যাওয়ার কথা ছিল। একটি মাদ্রাসা সম্মেলনে যোগ দিতে ঢাকা যাওয়ার কথা ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর। কিন্তু, শেষ মুহূর্তে তাঁর ভিসার আবেদন খারিজ হয়ে যায়। কিন্তু ঠিক কী কারণে তাঁর ভিসার আবেদন খারিজ করা হল, সে বিষয়ে নাকি কিছুই জানায়নি বাংলাদেশ হাই কমিশন। সেই বিবৃতিতে সংগঠনের তরফে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার থেকে ৫-৬ দিনের কর্মসূচিতে বাংলাদেশে যাওয়ার কথা ছিল রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর। সেইমতো তিনি মুখ্যমন্ত্রীর অনুমতি এবং দিল্লির তরফেও অনুমতি পেয়েছিলেন।তারপর বাংলাদেশ হাই কমিশনারের দপ্তরে ভিসার জন্য তিনি আবেদন করেন। কিন্তু একাধিকবার ভিসার আবেদন জানিয়ে তা মেলে নি বলেই অভিযোগ করেছেন সিদ্দিকুল্লা।সংগঠনের তরফ সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম প্রেস বিবৃতিতে এমনটাই দাবি করেছেন। এ ব্যাপারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কি কারণে বাংলাদেশ হাই কমিশন ভিসা আবেদন খারিজ করেছে জানিনা। কোনো কারণ দর্শানো হয়নি।। ভিসা না দেওয়ার কারণ বাংলাদেশ হাইকমিশনার বলতে পারবেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফোন ধরেননি ডেপুটি হাইকমিশনার। যদিও বাংলাদেশ হাই কমিশন সূত্রে খবর, ভিসা খারিজ হওয়ার কোনও কারণ নেই। মন্ত্রী হাতে-হাতে ভিসা চেয়েছেন। বুধবার বড়দিনের ছুটি। বৃহস্পতিবার ওনার বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও কয়েকদিন আগেই ভিসার আবেদন করা উচিত ছিল। কিন্তু সেটা সিদ্দিকুল্লাহ সাহেবের তরফে করা হয়নি। একদিন আগে তিনি ভিসার আবেদন করেছেন।সেই জায়গা থেকে তড়িঘড়ি এভাবে আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। যদিও সরকারিভাবে বাংলাদেশ হাই কমিশনের তরফে কোন বিবৃতি দেওয়া হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *