Breaking News
Home / TRENDING / মোদির ওপর ‘চাপ বাড়াতে’ দিল্লি যেতে পারেন মমতা

মোদির ওপর ‘চাপ বাড়াতে’ দিল্লি যেতে পারেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সংসদে শীতকালীন অধিবেশনে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে বিরোধী ঐক্য একজোট করতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে ২২ নভেম্বর দিল্লি যেতে পারেন মমতা। সেখানে বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, কংগ্রেসের বিদ্রোহী অংশ অর্থাৎ জি-২৩ গ্রুপের সদস্যদের কেউ কেউ তাঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি, প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলার স্টলও উদ্বোধন করবেন তিনি। সূত্রের খবর, ২২ নভেম্বর রাজধানীতে পা রাখবেন মুখ্যমন্ত্রী। ফেরার কথা ২৫ তারিখ। মাঝের দু’দিন দিল্লিতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। আলোচনার সম্ভাব্য বিষয়, বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকা এবং সীমান্ত-লাগোয়া অঞ্চলে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি।

বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয় বার ক্ষমতায় আসার পরে জুলাইয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে এসেছিলেন। সেই সময়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গেও আলোচনায় বসেছিলেন। এ বারের দিল্লি সফরেও বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে, বিশেষ করে সনিয়ার বৈঠক হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সমীকরণে বড়সড় পরিবর্তন। মাঝের এই সময়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার কংগ্রেসকে আক্রমণ করে নিজেদের দলকেই বিজেপির আসল প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছেন। ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল। কংগ্রেসকে বিঁধে তৃণমূল আসলে বিজেপিকে ভোট-ময়দানে সুবিধা করে দিচ্ছে বলেও বার বার অভিযোগ উঠেছে। কংগ্রেসেরই অভিযোগ, সিবিআই, ইডির তদন্ত থেকে রেহাই পেতেই বিজেপিকে এ ভাবে সুবিধা করে দেওয়া হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *