Breaking News
Home / TRENDING / মহুয়ায় মৌ কি বেশি জমেছিল? তাই কি ফেনির রাজ্যে দুধভাত!

মহুয়ায় মৌ কি বেশি জমেছিল? তাই কি ফেনির রাজ্যে দুধভাত!

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মহুয়াগন্ধী মহুলের খবরে যখন ম ম করছে বঙ্গের হৈমন্তী বাতাস, তখনই রাজনীতির মহুয়া (মৈত্র) কে ফেনির রাজ্য গোয়ায় পাঠালেন মমতা-অভিষেক।

কিন্তু কেন?

সূত্রের খবর অনুযায়ী নদিয়া জেলার নেতারা দলের কাছে আবেদন করেছিলেন মহুয়া মৈত্র কে জেলার যে কোনও রকম দায়িত্ব থেকে সরাতে হবে।

জেলার প্রথম সারির নেতাদের পাত্তা না দেওয়া থেকে শুরু করে যাকে তাকে যখন তখন অপমান করার অভিযোগ ছিল মহুয়ার বিরুদ্ধে।

বিশেষ করে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান ও করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের সঙ্গে গোলমাল সবচেয়ে বেশি বলে শোনা যায়।

বিধানসভা ভোটে গোঁজ প্রার্থী দিয়ে রুকবানুরকে হারানোর চেষ্টা করেছিলেন মহুয়া! আর করিমপুরের বিধায়ক পদ ছেড়ে গেলেও করিমপুরের রাজনীতিতে বিধায়কদের কোণঠাসা করার চেষ্টা করে যাচ্ছেন! এই মর্মে কালীঘাটে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সঙ্গে সোশ্যাল মিডিয়া সহ জাতীয় রাজনীতিতে দলকে না জানিয়ে নিজেকে জাহির করার জন্য বার বার বিবৃতি দেওয়াও দল ভাল চোখে দেখেনি। ইদানীং দলের বড় যে কোনো কর্মসূচিতে ডাকা হয় না তাঁকে। নদিয়ার জেলা সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। রাজ্য রাজনীতি থেকে দুরে রাখতে আপাতত গোয়া পাঠানো হল ঠিকই, কিন্ত গোয়ার সব কাজ দেখবেন ডেরেক ও ফেলেরিও। কালীঘাটের অন্দরমহলে আপাতত এমনটাই খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …