Breaking News
Home / TRENDING / টিকিট না পেলেই বিদ্রোহ? পুর ভোটের আগে প্রথম রাতেই বেড়াল মারলেন বক্সী

টিকিট না পেলেই বিদ্রোহ? পুর ভোটের আগে প্রথম রাতেই বেড়াল মারলেন বক্সী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী দিন পনেরোর মধ্যেই কলকাতা ও হাওড়া পুর নিগমের ভোট ঘোষণা হয়ে যাবে। তার আগে রবিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে দলীয় নেতাদের বিদ্রোহ দমনের কড়া বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ভবানীপুর এলাকার তেরাপন্ত ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের বিজয়া সম্মেলন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের জেলার বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের। ডাকা হয়েছিল দক্ষিণ কলকাতার তৃণমূলের সংগঠনের অধীন ৮৩টি ব্লক সভাপতি ও বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের। বৈঠকে সুব্রত বক্সী বলেন, “কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হবে। তারপরই হবে আরও ১১৬টি পুরসভার নির্বাচন। দল যাকে মনে করবেন, তিনিই প্রার্থী হবেন। আমার মতে কোন রাজনৈতিক কর্মীর রাজনৈতিক ক্ষিদে থাকা অনুচিত নয়। তবে দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ নয়।”

তিনি বলেন, “গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে লোকসভার সদস্য হওয়ার ইচ্ছা প্রত্যেক রাজনৈতিক কর্মীর মধ্যে থাকা উচিত। তবে সেই ইচ্ছা পূরণ না হলে জেহাদ করাও কোনও ভাল রাজনৈতিক কর্মীর কাজ নয়। কারণ আমাদের সব ইচ্ছে পূরণ হবে এমন কোনও শর্ত নেই।” সুব্রত আরও বলেন, “গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থার কথা। তাই রাজনৈতিক ক্ষিদে পূরণ না হলে আপনারা কোনও পদক্ষেপ নিলে মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই বিরূপ পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগে চারবার চিন্তা করবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *