সূর্য সরকার।
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে পড়ুয়াদের পাশে থাকার জন্য ফের বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকালে নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফের টুইট করেছেন তিনি। সেখানে উদ্দেশে মমতা লিখেছেন, “আমার ছাত্র-ছাত্রী ভাইবোনেরা পিছু হটবে না।নিজেদেরকে একা ভেবো না সারা ভারত আমরা সবাই তোমাদের সঙ্গে রয়েছি। ভয় পাওয়ার কিছু নেই।তোমরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা সারা পৃথিবী কে আন্দোলনের সামনে দাঁড় করিয়েছ। এটাই গর্ব।”
বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিক বাজারের পথে যাত্রা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে সারা দেশজুড়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রতিবাদে নেমেছে পড়ুয়ারা তাকে কৃতজ্ঞতা জানিয়ে মমতা বলেছিলেন ছাত্রদের আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার কিন্তু ছাত্র আন্দোলনের পাশে রয়েছেন তিনি। সেই জায়গা থেকে শুক্রবার ফের টুইটে পড়ুয়াদের আন্দোলনের সহযোগী হবার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news