Breaking News
Home / TRENDING / ১২০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ ঠান্ডা পড়তে পারে দিল্লিতে, জানাল আবহাওয়া দফতর

১২০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ ঠান্ডা পড়তে পারে দিল্লিতে, জানাল আবহাওয়া দফতর

ওয়েব ডেস্কঃ

শুক্রবার রাজধানীতে শীত প্রবাহ চলছে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে চলে যায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার মাত্রা ৮৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার কারণে উত্তর ভারতের ২১টি ট্রেন প্রায় ৬ ঘন্টা দেরিতে চলছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজ শহরের আকাশ পরিষ্কার থাকবে এবং সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। শহরজুড়ে শীতের পরিস্থিতি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শীতের কারণে বাতাসে গুণমান অত্যন্ত খারাপ।

এমনকি আরও বলা হচ্ছে, ১৯০১ সালের পর ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ঠান্ডা বিরাজ করবে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায়। আবহাওয়া অফিসের মতে, শীতল দিন তখনই বলা যখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম হয় এবং অত্যন্ত শীতল দিন তখন বলা হয় যখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি কম হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *