Breaking News
Home / TRENDING / দু’বছর পূর্ণ করল দেশের প্রথম এসি লোকাল ট্রেন

দু’বছর পূর্ণ করল দেশের প্রথম এসি লোকাল ট্রেন

ওয়েব ডেস্কঃ

বুধবার ভারতীয় রেলে ২ বছর পূর্ণ করল দেশের প্রথম লোকাল এসি ট্রেন। দেশের পশ্চিম শাখায় চলে এই এসি লোকাল ট্রেন। পশ্চিম রেল সূত্রে খবর, ৯৫.৮১ লক্ষ যাত্রী থেকে ৪০.০৩ কোটি টাকা আয় হয়েছে। ২০১৭ সালের মে মাসে দেশের প্রথম লোকাল ট্রেনের যাত্রা শুরু হয় মুম্বই থেকে।

তবে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করে এসি লোকাল ট্রেন। বর্তমানে প্রতিদিন এই ট্রেনে যাত্রী সংখ্যা প্রায় ১৮ হাজার। পশ্চিম শাখার রেলের মতে, প্রতিটি ট্রিপে প্রায় ১৫০০ জন যাত্রী যাতায়াত করেন। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়, মুম্বইয়ে এসি লোকাল ট্রেনে মোট টিকিট বিক্রি হয়েছে ৮,৪৩,৩৩৩। বর্তমানে পশ্চিম শাখায় ১২টি এসি লোকাল ট্রেন চলাচল করে। যার মধ্যে ৮টি দ্রুত গতি সম্পন্ন। তবে প্রতিটি ট্রেনে কোচের সংখ্যা ১২টি করে রাখা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *