নীল রায়।
ইউনাইটেড নেশনসের (United Nations) অধীনে নাগরিক সংশোধনী আইন ও এনআরসির নিয়ে গণভোট করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রাণী রাসমণি এভিনিউতে আয়োজিত তৃণমূল যুব ও ছাত্র সংগঠনের সভায় একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বুকের পাটা থাকলে গণভোট করুন। গোটা দেশে ভোট হোক। ভোট পরিচালনা করবে ইউনাইটেড নেশনস। আমরা দেখতে চাই। বলুন হেরে গেলে পদত্যাগ করতে বাধ্য হবেন।” তিনি আরও বলেন, “আগুন নিয়ে খেলবেন না। সব কিছু হারিয়ে গেলে ফেরৎ পাওয়া যায়। অস্তিত্ব হারিয়ে গেলে কিছু পাওয়া যায় না।”
এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, “নাগরিকত্ব সংশোধনী আইন বাংলায় কার্যকর হবে না৷ আর কেন্দ্র সরকারের ফন্দি রুখতে বাংলায় জনগণনা করা হবে না৷’ পাশাপাশি ঘোষণা করলেন, ‘সবাই দেশের নাগরিক। কারও দয়ায় এদেশে বাস করি না।” এদিন ভুলবশত রাজ্যে সেনসাস হবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, পরে সাংবাদিকদের জানিয়ে দেন, জনগণনা নয়, পশ্চিমবঙ্গে এনপিআর হবে না। সেটাই জানাতে চেয়েছিলেন তিনি। ভুলবশত সেনসাস বলেছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news