Breaking News
Home / TRENDING / নাগরিকত্বের আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় ডিপি বদল মমতার

নাগরিকত্বের আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় ডিপি বদল মমতার

নীল রায়। নাগরিক সংশোধনী বিল ও এনআরসি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ডিপি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে আচমকাই ডিপি করেন তৃণমূল সুপ্রিমো। তাতে দেখা যায়, ছবির বদলে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ লেখা সাদা নীল রংয়ের নতুন এক ধরনের ডিপি পোস্ট করেছেন তিনি। সাদা নীল রংয়ের বৃত্তাকার অংশে লেখা রয়েছে ইংরেজিতে ‘সিটিজেন’ বাংলায় ‘নাগরিক’।


রাজনৈতিক মহলের মতে, হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে এনআরসি (NRC) ও নাগরিক সংশোধনী বিলকে (CAA) হাতিয়ার করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই তিনি চাইছেন কেন্দ্র বিরোধী লড়াইকে সর্বস্তরে নিয়ে যেতে। সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি বড় হাতিয়ার হতে পারে বলেই মনে পড়েছে তৃণমূল নেতৃত্ব। ফলস্বরূপ ‘নাগরিকতা’ ও ‘ইউনাইটেড ইন্ডিয়া’ শব্দ বন্ধনীকে সামনে রাজনৈতিক জমি উদ্ধারে নেমেছে। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *