Breaking News
Home / TRENDING / সহকর্মীকে বেইজ্জত করতে মহুয়ার ভরসা সেই ‘দু-পয়সার’ সাংবাদিক, জানা গেল মুখ্যমন্ত্রীর কথায়

সহকর্মীকে বেইজ্জত করতে মহুয়ার ভরসা সেই ‘দু-পয়সার’ সাংবাদিক, জানা গেল মুখ্যমন্ত্রীর কথায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া ধমক খেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদীয়া জেলার প্রশাসনিক বৈঠকের কৃষ্ণনগরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দলীয় অন্তর্কলহ নিয়ে বলতে উঠে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েন মহুয়া।

কৃষ্ণনগরের সাংসদকে উদ্দেশ করে মমতা বলেন, “মহুয়া, তোমাকে স্পষ্টভাবে বলছি, কে কার পক্ষে, কে কার বিপক্ষে জানার দরকার নেই। ইচ্ছে হলেই সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠালাম। তা ডিজিটাল ও পেপারে পাঠালাম। ইউটিউবে পাঠিয়ে দিলাম। এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। একই লোক চিরদিন থাকবে সেটাও মেনে নেওয়া যায় না। নির্বাচন যখন হবে কে প্রার্থী হবেন, তা দল ঠিক করবে। কিন্তু সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতানৈক্য একেবারেই ঠিক নয়।”

সম্প্রতি সরকারের প্রকল্পের ঘর দেওয়াকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে। পরবর্তীতে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহাকে কটুক্তি করা হয়। সেই ঘটনা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার পরিপ্রেক্ষিতেই মহুয়া মৈত্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিলেন একসঙ্গে কাজ করার। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে চাপড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ব্লক সভাপতি জেবের শেখ। সেই ঘটনায় মহুয়ার ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে। তারপরেই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এমনকি সম্প্রতি রাজ্য থেকে সরিয়ে গোয়ার সংগঠনের দায়িত্বে পাঠানো হয় তাঁকে। তারপর নদিয়া জেলা তৃণমূল সভাপতি জয়ন্ত সাহার সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর রাজনৈতিক মহলে খবর, নদিয়া ও গোয়ায় সাংগঠনিক ব্যর্থতার সঙ্গে দলে তাঁর ভুমিকা নিয়েও যে মমতা খুশি নন, তাও স্পষ্ট হয়ে গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *