Breaking News
Home / TRENDING / শীত শীত ভাব থাকলেও, এখনও শীত পড়তে দেরি! জানাল আবহাওয়া দফতর

শীত শীত ভাব থাকলেও, এখনও শীত পড়তে দেরি! জানাল আবহাওয়া দফতর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এখনই রোদ ওঠার সম্ভাবনা নেই, ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিল আবহাওয়া অফিস। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখন শীত-শীত ভাব থাকলেও তাপমাত্রা বেশি। জলীয় ঠাণ্ডা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্যই এই পরিস্থিতি। যতক্ষণ তা না কমবে এবং উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে ততক্ষণ শীত পড়বে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কিছুটা কমলেও, দু-তিনদিন থেকেই ফের বাড়বে বলেও পূর্বাভাস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৯ ডিসেম্বর দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর থেকে সমতল এলাকায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টা বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

তিন জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আপাতত কড়া রোদ ওঠার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নাগাদ তিন জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশের ওপরে রয়েছে। সেই কারণেই এই পরিস্থিতি। তবে এই পরিস্থিতি কাটলে তাপমাত্রা কমতে পারে। ঘূর্ণিঝড় জাওয়াদের পিছনে লাইন রয়েছে আরও ২-৩টি ঘূর্ণিঝড়ের, দুর্যোগের শঙ্কা বাংলায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *