চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিদেশ মন্ত্রকের অসহযোগিতার কারণে এ বারও বিদেশ যাত্রা হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে রোম যাওয়া হয়নি। চিনেও যেতে পারেননি তিনি। কারণ একই। ছাড়পত্র দেয়নি বিদেশ মন্ত্রক। তবে মমতার নেপাল যাত্রায় বাধা কিসের, মন্ত্রকের তরফে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। নেপাল জাতীয় কংগ্রেসের অধিবেশন শুরু হচ্ছে। ১০-১২ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে যাবতীয় আয়োজন করা হয়েছে। এই অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে।
শুক্রবারই কাঠমাণ্ডু যাওয়ার কথা ছিল তাঁর। পুজোর আগেই মুখ্যমন্ত্রীকে রোমে বিশ্বশান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ৬ অক্টোবর ছিল যাওয়ার কথা। কিন্তু তখন রোম সফরের অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক। শিকাগো সফরে যেতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি বিদেশ মন্ত্রকের তরফে। তার আগে ২০১৮ সালে রায় শহর চিন সফরে যাওয়ার ছাড়পত্রও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। এবার সেই তালিকায় যোগ হল নেপাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news