সূর্য সরকার।
বইমেলায় নতুন বই মমতার, খুব দ্রুত সেঞ্চুরির পথে তিনি। বই লেখার অভ্যাস তাঁর নতুন নয়। লিখতে লিখতে ৮৭ পার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতি বছর কলকাতা বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই প্রকাশিত হয়। এ বছরও আরও নতুন সাতটি বই লিখেছেন তিনি। চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা বই মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেই তৃণমূল (TMC) সুপ্রিমো লেখা সাতটি বই প্রকাশিত হবে। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের রানী রাসমনির ধর্না মঞ্চে দাঁড়িয়ে নিজেই এই কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর জীবন সংগ্রাম, চলতি সামাজিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বহু বই লিখেছেন তিনি। এইসব বইতে ভয় তাঁর জীবনের সবকিছু লিপিবদ্ধ রয়েছে। ছাত্র সমাবেশে সেই বার্তা দেন তৃণমূল নেত্রী। পাশাপাশি রসিকতার ছলে বলেন, “আর বেশি বাকি নেই। অল্পদিনেই সেঞ্চুরি পার হবে।”
লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সামনে এসেছেন। ৯৩ সালে লেখা তাঁর প্রথম বই উপলব্ধি, সেখানে নিজের ছাত্র সংগ্রাম থেকে শুরু করে সাংসদ জীবন, মন্ত্রিত্ব সবকিছুই উল্লেখ করেছিলেন তৃণমূল সুপ্রিমো।
তারপর সময় যত এগিয়েছে একাধিক ইস্যু নিয়ে কলম ধরেছেন মমতা। এবারের বইমেলাতেও তাঁর লেখনি থেকে কোন কোন ইস্যু বেরিয়ে আসে সে নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা রাজনৈতিক মহলে। যদিও গুঞ্জন, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বা সিএএ এবং এনআরসি (NRC) নিয়ে তাঁর ভাবনা ফুটে উঠতে পারে মুক্তির অপেক্ষায় থাকা বইয়ের পাতায় পাতায়। প্রতিবাদের হাতিয়ার হতে পারে মমতার কলম। এর আগেও এই ইস্যুতে একাধিক কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী। এবার সিএএ, এনআরসি নিয়ে কোনও বই মুখ্যমন্ত্রী লেখেন কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news