Breaking News
Home / TRENDING / মুকুল-শুভেন্দুর ঠেলার ধাক্কা গোটা সভায় বোঝালেন মমতা

মুকুল-শুভেন্দুর ঠেলার ধাক্কা গোটা সভায় বোঝালেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর ঠেলায় যে তৃণমূল দল তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যে রীতিমতো নাজেহাল অবস্থা, তা বোঝা গেল মেদিনীপুরের জনসভা থেকে। সোমবার দুপুরে মেদিনীপুর জেলা তৃণমূলের (TMC) সভার শুরুতেই তাল কেটে দেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া। শুরুতেই তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনারা সকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন তো ?” সভাস্থলে এমন বক্তৃতা দেখে কানাঘুষো শুরু হয়। কারণ শুভেন্দু অধিকারীর দলত্যাগের প্রাক মূহুর্তে দলীয় কর্মীদের উজ্জিবিত করতে এসেছেন তৃণমূল সুপ্রিমো, সেখানে কর্মীদের সঙ্গে থাকার প্রশ্নই উঠছে কেন ?

এদিন শুরুতেই হাতে ধান ও সবজি তুলে নেন মমতা। বিজেপির বিরুদ্ধে খড়হস্ত হয়ে তিনি চড়া সুরে বক্তৃতা করেন। শুভেন্দু মুকুলের জোড়া চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যদি কেউ মনে করে তৃণমূলকে ব্ল্যাকমেল করব, বার্গেন করব, ভোটের সময় দলকে বিপদে ফেলব জেনে রাখুন কিছু করতে পারবেন না। অধিকারী, ব্যানার্জি সকলকে নিয়েই সংসার।” তিনি আরও বলেন, “বিজেপি লোকের ঘর ভাঙছে, ওদের ভারতের মাটি থেকে উৎখাত করতে হবে। রাজ্যে ৩ ভাই এক হয়েছে বলে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে তোপ
সিপিএম কঙ্কালকাণ্ড, সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম করেছিল, আজ ওরাই বিজেপি।” তৃণমূলের একাংশ মনে করেছিল, এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাবেন মমতা। কিন্তু, এদিন শুভেন্দু অধিকারীর নাম মুখে আনেনি তিনি। রাজনৈতিক মহলের মতে, মুকুল রায়ের (Mukul Roy) ওপর ক্ষোভ থেকে তাঁর বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেও সেপথেই হাঁটবেন মমতা। কিন্তু, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *