চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজস্থানের (Rajasthan) পঞ্চায়েত ভোটে ধরাশায়ী কংগ্রেস, বড় জয় পেল বিজেপি (BJP)। গত ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট ৪,৩৭১টি আসনের নির্বাচন হয়েছিল। মঙ্গলবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ১,৮৩৩টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন ১,৭১৩টি আসনে। ৪১৩টি আসন গিয়েছে নির্দলদের দখলে। লোকসভার সাংসদ হনুমান বেনিওয়ালের দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির দখলে গিয়েছে ৫৬টি আসন। সিপিআই ১৬টি এবং বিএসপি ৩টি আসন পেয়েছে। এনসিপি পেয়েছে একটি আসন। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরার নিজের এলাকা এবং একাধিক মন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রেও হারতে হয়েছে কংগ্রেসকে।
রাজস্থানী কংগ্রেসের এমন শোচনীয় ফলাফলের জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বনাম শচীন পাইলটের (Sachin Pilot) লড়াই কি দায়ী করেছে দলের একাংশ। মাস কয়েক আগে বিদ্রোহ করে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীকে ছিলেন শচীন পাইলট। শেষমেশ বৈঠকের পর বৈঠক করে পাইলটকে দলে রাখতে পেরেছিল কংগ্রেস। সেই সময় অশোক গেহলোট (Ashok Gehlot) শিবির জয়ের হাসি হাসলেও, ভোটের শোচনীয় ফল প্রশ্নের মুখে ফেলেছে তাদের। রাজস্থানের সব আসনে হেরে এআইসিসির প্রশ্নের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। কিন্তু, মধ্যপ্রদেশে কমল নাথ সরকার পড়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারেন এআইসিসি (AICC)। এবার ফের গেহলোট বনাম পাইলট দ্বন্দ্বে খেসারত দিতে হলো কংগ্রেসকে। পঞ্চায়েত নির্বাচনে হারলো কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news