Breaking News
Home / TRENDING / প্রাক্তন জামাইকে রাজ্যপালের গুন্ডা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন জামাইকে রাজ্যপালের গুন্ডা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রাক্তন জামাতাকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের গুন্ডা বলে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ঘটনায় প্রকাশ, রবিবার সন্ধ্যায় শ্রীরামপুরে আইনজীবী তথা বিজেপি (BJP) নেতা কবীর শংকর বসুর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কবীর শংকর বসুর ওপর হামলা চালায়। সেই সময় আইনজীবীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে দুষ্কৃতীদের নিরস্ত করতে যান, হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “শান্ত শ্রীরামপুরকে অশান্ত করতে চাইছে বিজেপি। আর জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) প্রশ্রয়ে একজন গুন্ডা এখানে এসে গুন্ডামি করছে। জওয়ানদের দিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। মহিলা তৃণমূল কর্মীদের শ্রীলতাহানি করা হয়েছে।”

রাজ্যপাল জগদীপ ধনখড়কে হুঁশিয়ারি দিয়ে শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ বলেছেন, “রাজ্যপাল জেনে রাখুন আপনার নাম নিয়ে যারা গুন্ডামি করছে, তাঁরা কখনও সফল হবে না। এখানকার শান্তিপ্রিয় মানুষ আপনাদের চেষ্টা রুখে দেবে। হাতে সিআইএসএফ আছে বলে তার অপব্যবহার করবেন না। “অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা বিশিষ্ট আইনজীবী কবীর শংকর বসু বলেন, “আমি জানি না একজন সাংসদ কীভাবে এরকম অসাংবিধানিক কথাবার্তা বলতে পারেন। মাননীয় রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁকে ঘিরে আমাকে নিয়ে যেসব কথা তিনি বলেছেন সেই জন্য তাঁর প্রিভিলেজ হওয়া উচিত।” তিনি আরও বলেন, “আসলে তৃণমূল সাংসদ ভয় পাচ্ছেন আমরা বিজেপি কর্মীরা যেভাবে দিন দিন এগিয়ে চলেছি। সেই ভয় থেকেই আমার গাড়ি ও বাড়ির ওপর হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডারা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *