Breaking News
Home / TRENDING / তাপস পালের মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

তাপস পালের মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি।

তাপস পালের মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বেলা বারোটা নাগাদ রবীন্দ্রসদনে গত সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তিনি। সেখানেই অভিনেতার প্রয়াণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রের শাসকদলের দিকে আঙ্গুল তোলেন মমতা। তিনি বলেন, “বিজেপি আঘাতে ক্ষতবিক্ষত ছিল তাপস। একটা এজেন্সি দ্বারা অত্যাচারিত হয়ে দূর্বিষহ হবে এমন বিপর্যস্ত করে ফেলেছিল নিজেকে। মানসিকভাবে ক্ষতবিক্ষত ছিল তাপস।” মমতা বলেন, “শেষ পর্যন্ত জানতে পারল না ওর অপরাধ টা কি ছিল। তাপসের মত নাম্বার ওয়ান শিল্পী যাকে সারা দেশ চেনে তাকে এভাবে চলে যেতে হল। এন্টারটেইনমেন্ট চ্যানেল ডিরেক্টর হয়েছিল। সেই কারণে ওকে এক বছর এক মাস জেলে রাখা হয়েছিল।” প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে জড়িত থাকায় তৎকালীন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা তাপস পাল (Tapas Paul) সহ লোকসভার দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও পরে তাদের জামিন নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে তিন তিনটে মৃত্যু দেখতে হল। গত বছরের আগের বছর সুলতান আহমেদ মারা গিয়েছিল ঠিক একই কারণে। শুনেছিলাম ওর বাড়িতে একটি চিঠি এসেছিল এবং একটি ফোন এসেছিল। তারপর বাথরুমে যেতে চায়, সেখানেই মারা যায়। প্রসূন বন্দোপাধ্যায়ের স্ত্রীও এই একই কারণে মারা গিয়েছিল।” সমস্ত মৃত্যুর জন্য বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতিকেই দায়ী করেছেন মমতা। ‌তিনি বলেন, “তাপসের মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমি সুলতানের ডেট বডিও দেখিনি।”

তাঁর কথায়, “তাপসের চলে যাওয়ার বয়স হয়নি। সুলতানের মারা যাওয়ার বয়স ছিল না। কিন্তু শুধু প্রতিহিংসার রাজনীতির কারণে ওদের চলে যেতে হল।” সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “বড় অসময়ে মৃত্যু হল তাপসের। অনেক লাঞ্ছনা অনেক গঞ্জনা শুনতে হয়েছে ওকে। অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময় অনেক প্রোডাকশনের কাজ করে। ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে কাজ করতে হয়। তাতে যদি কোন অন্যায় হয়ে থাকে তার জন্য তাড়াতাড়ি হতে পারেন না। অকালে এমন মূল্যবান কেন চলে যাবে?”

বাংলা ছবির অন্যতম প্রযোজক শ্রীকান্ত মোহতা দীর্ঘদিন ধরে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন। তাঁর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ” শ্রীকান্ত মোহতকেও দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। শুনলাম তিনিও নাকি অসুস্থ। কেন এমন হচ্ছে? আপনাদের সংবাদমাধ্যমের একজন প্রতিনিধিও গ্রেপ্তার হয়েছে হেফাজতে। এত বড় কাগজের এডিটর ছিলেন। তাঁর ও প্রায় এক বছর হয়ে গেল। খুন করলেও তো তিন মাসে চার্জশিট হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কোন কিছু হচ্ছেনা কেন আমি জানি না!”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *