নিজস্ব প্রতিনিধি।
অযোধ্যায় তাঁদের কবরস্থানের জমি ছেড়ে দিয়ে রামমন্দির তৈরি করতে বললেন মুসলিমরা। এই মর্মে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আর সামসাদ একটা চিঠি পাঠান শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ১০ জন ট্রাস্টিকে। এই চিঠিতে বলা হয়েছে। বাবরি মসজিদের পাশে পাঁচ একর জমিতে ছিল মুসলিমদের সমাধিক্ষেত্রে। সেই এলাকাটুকু মন্দির বানানোর সময়ে ‘সনাতন ধর্মের’ খাতিরে বাদ দিয়ে মন্দির তৈরি করেন ট্রাস্টিরা।
আইনজীবী সামসাদের বয়ান অনুযায়ী মুসলিমরা তাঁকে জানান, ওই পাঁচ একর জমিতে ‘গঞ্জ শাহীদান’ নামে একটি কবরস্থান রয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের সময় যে দাঙ্গা লাগে সেই দাঙ্গায় যে ৭৫ জন মুসলমান মারা যান তাঁদের ‘গঞ্জ শাহীদান’-এ সমাধি দেওয়া হয়। এর উল্লেগ ফৈজাবাদ গেজেটে-ও আছে বলে দাবি করেন তাঁরা। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও মুসলমানদের আর্জিতে কর্ণপাত করেন নি বলে অভিযোগ তাঁদের। এর পরই এই চিঠিতে ট্রাস্টের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, যে ট্রাস্ট কি চাইবে মুসলিম সমাধিক্ষেত্রের ওপর হিন্দু মন্দির হোক ? বিষয়টি ভেবে দেখার আবেদন জানানো হয় চিঠিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news