চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে কু-কথা বলার। তবে সমালোচিত দিলীপ কখনওই ব্যক্তিগত স্তরে কাউকে আক্রমণ করেন না। কিংবা পরিবারের কোনও সদস্য কে জড়িয়ে এমন কোনও মন্তব্য করেন না, যা অশিষ্টতার সীমা ছাড়ায়। সম্প্রতি এমনটাই করে দেখিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এখন যেহেতু কুনাল তৃণমূলের মুখপাত্র, তাই বলা যেতে পারে ন্যূনতম সভ্যতা ভদ্রতার তোয়াক্কা না করে তৃণমূল নেতৃত্ব তাঁকে দিয়ে এমন কথা বলাল। মাস খানেক আগেই মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনার খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই সাংবাদিক সম্মেলন করে যাবতীয় জল্পনায় জল ঢেলে দেন স্বয়ং মুকুল রায় (Mukul Roy)। তিনি জানিয়ে দেন, আমি বিজেপিতে ছিলাম, আছি ও থাকব।

কিন্তু সেই সংবাদ প্রসঙ্গে আবারও মুখ খুলেছেন কুনাল ঘোষ (Kunul Ghosh)। তিনি বলেন, ‘‘মুকুলবাবু ও তৃণমূলের আলোচনা হয়েছে কি না তা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। মুকুলবাবু নিজের নাতনির মাথায় হাত রেখে বলুন না, তিনি তৃণমূলে ফিরতে আগ্রহ দেখাননি। বলুন না যে তিনি এ নিয়ে কোথাও তৃণমূলের সঙ্গে কোনও আলোচনায় বসেননি।’’ এইকথা কুনাল এমন সময় বলেছেন যখন মুকুল রায়ের নাতনির জন্মদিন। জবাবে মুকুল বলেছেন, ‘‘তৃণমূলের (TMC) মুখপাত্রের কথার কী বা জবাব দেব! এ বিষয়ে যা বলার তা তো সাংবাদিক বৈঠক করে বলেছি। আর নতুন করে কিছু বলার নেই।’’

প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে আক্রমণ প্রতিআক্রমণের রেওয়াজ থাকলেও, ব্যক্তিগত স্তরে গিয়ে এই ধরনের কৌশলগত রাজনীতির এমন খেলা কখনও হয়নি। কিন্তু, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে ঠেকাতে তৃণমূল নেতৃত্ব এখন যেনতেন প্রকারেণ নানা রাজনৈতিক কৌশলের ব্যবহার করছে। যার ফলস্বরূপ শীর্ষ নেতৃত্বের সঙ্গে শলা-পরামর্শের পরেই মুকুল রায় প্রসঙ্গে এহেন কৌশলী মন্তব্য করেছেন কুনাল। নিজের নাতি-নাতনিকে নিয়ে বরাবরই আবেগপ্রবণ মুকুল রায়। তাঁর মোবাইলের ওয়ালপেপারে রয়েছে নাতনির ছবি। হোয়াটসঅ্যাপের ডিপিতেও তাই। কৌশলে তৃণমূল নেতৃত্ব প্রাক্তন রেলমন্ত্রীর দুর্বল জায়গায় আঘাত করতে চেয়েছেন বলেই মনে করছে বাংলা রাজনৈতিক মহল।

বাংলার একাংশ রাজনৈতিক মহল মনে করছে, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে চরম অশান্তি চলছে তৃণমূলের অভ্যন্তরে। দলের সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে প্রশাসনিক বৈঠকে গরহাজির থাকছেন নন্দীগ্রাম বিধায়ক। কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে, তৃণমূলের সাম্প্রতিক সাংগঠনিক রদবদল নিয়ে একেবারেই খুশি নন শুভেন্দু। দলের কাছে একাধিকবার নিজের যোগ্যতা প্রমাণ করেও সুফল মেলেনি। তাই এবার বিকল্প কিছু ভাবনা চিন্তা করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে চাইছেন তিনি। তাঁর এমন ভাবনা চিন্তার আঁচ পেয়েছে তৃণমূল শিবির। তৃণমূল শীর্ষ নেতৃত্ব জেনেছে, বিজেপিতে যোগদানের বিষয়ে শুভেন্দুর কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। এমতাববস্থায় পাল্টা মুকুল রায়ের ফের তৃণমূলে যোগদানের কথা চাউর করে বিজেপির উপর পাল্টা চাপ তৈরি করা হবে। সঙ্গে গেরুয়া শিবিরের কাছে কমানো যাবে মুকুল রায়ের গ্রহণযোগ্যতা। তাই এই কাজে লাগানো হয়েছে দলের মুখপাত্র কুণাল ঘোষকে।
তৃণমূলের এ হেন দৃষ্টান্ত স্থাপনে রাজ্যের রাজনৈতিক মহল স্তম্ভিত। তাঁদের মতে এই প্রবণতা যদি চালু হয়ে যায় তাহলে ফল খারাপ হবে। তাঁদের মতে নাতি নাতনি সব মানুষেরই খুব আদরের হয়। মুখ্যমন্ত্রীও সেটা বোঝেন বলেই মনে হয়।
সব মিলিয়ে মুকুল কে ‘অভদ্র’ আক্রমণ করে সব মহলেই সমালোচিত হচ্ছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news