ওয়েব ডেস্ক:
প্রসঙ্গ পাক অধিকৃত কাশ্মীর। দেশের সেনা প্রধান বললেন, সরকারের নির্দেশের অপেক্ষা। সব দিক থেকে প্রস্তুত সেনা।বৃহস্পতিবার এই বিষয়ে সেনার অবস্থান স্পষ্ট করেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, “পাক অধিকৃত কাশ্মীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সরকার। তবে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত সেনা।” তাঁর সাফ কথা, সরকারের নির্দেশ মেনেই চলবে দেশের প্রতিষ্ঠানগুলি। এবং তার জন্য সেনা সবসময় তৈরি।
বিপিন রাওয়াত আশাবাদী, জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতে সেখানকার স্থানীয় মানুষ সাহায্য করবেন। বিপিন আরও বলেন, এতদিন সন্ত্রাসবাদের আগুন পুড়েছেন তাঁরা। আশা করি এবার শান্তি ফেরাতে সরকারকে করবেন। উল্লেখ্য, মঙ্গলবার, কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, ভারত সরকারের এখন লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরের উদ্ধার। তিনি আরও বলেন, এটা শুধু আমাদের দলের এজেন্ডা নয়, ১৯৯৫ সালে নরসিমা রাওয়ের সরকারের সময় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছিল।
এদিকে রবিবার হরিয়ানায় গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আরও একবার স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণ ভাবে বন্ধ হলে তবেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা যাবে। রাজনাথের বলেন, আলোচনার বিষয়বস্তু এখন আর কাশ্মীর না। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news