Breaking News
Home / TRENDING / সুব্রতর শুণ্যস্থানে পুলক, মমতার মন্ত্রীসভায় রদবদল

সুব্রতর শুণ্যস্থানে পুলক, মমতার মন্ত্রীসভায় রদবদল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পুলক রায়। বর্তমানে তিনি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। দীর্ঘদিন ধরে অসুস্থ সাধন পাণ্ডে। তাই তাঁর ক্রেতা সুরক্ষার দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর সেই দপ্তরটিও ফাঁকা হয়েছিল। সেই দপ্তরের দায়িত্ব পেলেন মানস ভুঁইঞা।

মন্ত্রিসভার রদবদলের পর রাজ্যের নতুন অর্থমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থদপ্তরের প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পুর ও নগরোন্নয়ন দপ্তরের পূর্ণ মন্ত্রিত্ব, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র হচ্ছেন রাজ্যের অর্থ বিষয়ক মুখ্য উপদেষ্টা। এটি নতুন পদ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পাবেন তিনি। জলসম্পদ দপ্তরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব তাঁর হাতে।

অমিত মিত্রের হাতে ছিল শিল্প পুনর্গঠন দপ্তরও। এবার শিল্প ও বাণিজ্যর পাশাপাশি এই দায়িত্বও সামলাবেন পার্থ চট্টোপাধ্যায়। দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। এদিন রদবদলের পর স্বাস্থ্য, অর্থ, স্বরাষ্ট্র, উত্তরবঙ্গ উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রইল মুখ্যমন্ত্রীর হাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *