Breaking News
Home / TRENDING / মমতার মুখোমুখি বৈঠক! এড়িয়ে গেলেন শুভেন্দু

মমতার মুখোমুখি বৈঠক! এড়িয়ে গেলেন শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যের তথ্য কমিশনার পদে নিয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দল সূত্রে এমনটাই খবর। রাজ্যের এক উচ্চ পদস্থ এক কর্তাকে এই পদে নিয়োগ চূড়ান্ত করার জন্য আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করতে আসবেন মুখ্যমন্ত্রী। সেই সুযোগে এই বৈঠকে অংশ নেবেন তিনি। তথ্য জানার অধিকার আইন অনুসারে এই নিয়োগ কমিটিতে স্পিকার ছাড়াও রয়েছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। সপ্তদশ বিধানসভা গঠিত হওয়ার পর এই প্রথম কোনও বৈঠকে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’জনের। কিন্তু, এ বার সেই সম্ভাবনা থাকছে না বলেই সূত্রের খবর। কারণ প্রতিবাদস্বরূপ এই বৈঠকে যাবেন না শুভেন্দু।

বিজেপি পরিষদীয় দলের অভিযোগ, বৈঠকের আগের দিন সোমবার বিকেলে এ ব্যাপারে নবান্ন থেকে চিঠি পাঠানো হয় বিরোধী দলনেতার অফিসে। তথ্য কমিশনার পদপ্রার্থী হিসেবে প্যানেলে ক’জনের নাম রয়েছে সেই বিষয়েও কোনও তথ্য বিরোধী দলনেতাকে আগাম পাঠানো হয়নি। সেই অর্থে এই বৈঠক অবৈধ। বিষয়টি নিয়ে তিনি অধ্যক্ষকে ছাড়াও আমন্ত্রণকারী কর্তা তথা স্বরাষ্ট্রসচিবকে প্রতিবাদ পত্র দিয়েছেন। বিষয়টি নিয়ে শুভেন্দু রাজ্যপালকেও অভিযোগ জানাবেন বলে স্থির করেছেন। প্রয়োজনে মামলা করা যায় কি না তা ভাবনা রয়েছে বিজেপি পরিষদীয় দলের। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ বিরোধী দলনেতা।

সপ্তদশ বিধানসভা গঠনের পর অধিবেশনে এক সঙ্গে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা অংশ নিলেও, আলোচনার টেবিলে বসেননি তাঁরা। তাই রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক মহলের ধারণা ছিল তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে এক সঙ্গে দেখা যাবে তাদের। কিন্তু, বৈঠকে না যাওয়া তো বটেই, বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ফের সঙ্ঘাতের পথে যেতে পারেন নন্দীগ্রাম বিধায়ক। বিধানসভা সূত্রে খবর, বিরোধী দলনেতা বৈঠক বয়কট করলেও রীতি মেনেই বৈঠকে বসে তথ্য কমিশনারের নাম চূড়ান্ত করতে পারেন মমতা-স্পিকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *