Breaking News
Home / TRENDING / বিমানবন্দরে হঠাৎ মোদীর স্ত্রীর সঙ্গে দেখা মমতার! শাড়ি উপহার দিলেন মুখ্যমন্ত্রী

বিমানবন্দরে হঠাৎ মোদীর স্ত্রীর সঙ্গে দেখা মমতার! শাড়ি উপহার দিলেন মুখ্যমন্ত্রী

সূর্য সরকার।

দুজনের হঠাৎ দেখা। কিছুক্ষনের সৌজন্য বিনিময়। এক প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অর্ধাঙ্গিনী যশোদা বেন, দুজনের হটাৎ সাক্ষাৎ হল দমদমের নেতাজি সুভাষ বিমানবন্দরে। মঙ্গলবার দিল্লির বিমান ধরতে যান মুখ্যমন্ত্রী। বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কিন্তু তার আগেই ঘটনাচক্রে কলকাতা বিমানবন্দরে ‘দিদি’র সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল মোদীর স্ত্রী যশোদা বেন-এর (Yashoda Ben)। সৌজন্য বিনিময়ের পর যশোদাকে একটি শাড়িও উপহার দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে বিশ্ব বাংলার যে বিপণী রয়েছে, সেখান থেকেই মোদী-পত্নীকে শাড়ি কিনে উপহার দেন মমতা।

কলকাতা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানতে পারেন বিমানবন্দরে বসে আছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। তখন বেরিয়ে এসে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ, ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন। সকালে মমতা টুইট করে অভিনন্দন জানান মোদীকে। বিকেলে মোদীও টুইট করে ধন্যবাদ জানান দিদিকে। স্বামীর জন্মদিনে শুভ কামনা করে আসানসোলের কল্যাণেশ্বরী পুজো দিতে বাংলায় এসেছিলেন যশোদা বেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই অশোক মোদী এবং ভাইয়ের স্ত্রী। ঘটনাচক্রে তাঁর নামও যশোদা বেন। সোমবার আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন যশোদা। ঝাড়খণ্ড থেকে সড়ক পথে বাংলায় এসেছিলেন তিনি। ২০১ টাকার ডালা দিয়ে স্বামী নরেন্দ্র দামোদরদাস মোদী এবং নিজের নামে পুজো দেন তিনি। দেন ১০১টাকা দক্ষিণাও। এদিন আমদাবাদ ফেরার জন্য বিমানবন্দরে যান মোদীর স্ত্রী, শ্যালক এবং তাঁর স্ত্রী। তখনই দেখা হয়ে যায় মমতার সঙ্গে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *