Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ

নীল রায়।

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বারাসত জেলা জজ কোর্ট। মঙ্গলবার প্রায় দেড়ঘণ্টা শুনানি হয় এই মামলার। তারপর রায়দান স্থগিত করে দিয়েছিল আদালত। সন্ধ্যায় আদালত জানিয়ে দেয় রাজীব কুমারের (Rajiv Kumar) আবেদন গ্রহণ করা সম্ভব নয়। একই সঙ্গে সিবিআইয়ের তরফে যে জামিন অযোগ্য ওয়ারেন্টের আবেদন করা হয়েছিল প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে, তাও আদালতে গৃহীত হয়নি।

কারণ প্রসঙ্গে বিচারক বলেন, “যেহেতু সারদা মামলা আলিপুর কোর্টে বিচারাধীন এবং তা দক্ষিণ ২৪ পরগনা জেলায় পড়ে তাই উত্তর চব্বিশ পরগনা জেলা আদালত এই মামলায় কোনও নির্দেশ দিতে পারে না।” শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মধুমতী মিত্র যে নির্দেশ দিয়েছিলেন তাই বহাল রইল।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট (Calcutta High court) প্রাক্তন পুলিশ কমিশনারের ওপর থেকে আইনী রক্ষাকবচ তুলে নিয়েছিল। তাই গ্রেফতারির আশঙ্কায় বারাসাত কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার। কিন্তু, আদালতের রায়ে তাঁকে নিরাশ হতে হল, বলেই মনে করছে আইন মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *