Breaking News
Home / TRENDING / হুগলি জেলা তৃণমূলে কোন্দল : কমিটি গড়ে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

হুগলি জেলা তৃণমূলে কোন্দল : কমিটি গড়ে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সংগঠনের কাজকর্ম নিয়ে বেজয় বিরক্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় প্রকাশ, বুধবার সংগঠনের অন্তর্কলহ মেটাতে কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, বৈঠকে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদবের বিরোধী দলের শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করা হয়, প্রত্যেকটি বিধানসভা এলাকায় দলীয় নেতাদের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠীকে উস্কানি দিয়ে দলে কাজের পরিবেশ নষ্ট করে দিচ্ছেন তিনি।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়। সাংগঠনিক সমস্যা মেটাতে একটি কমিটি গড়ে দেন তিনি। সভাপতিকে এবার থেকে এই কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে ও জানা গিয়েছে। সভাপতি দিলীপ যাদব ছাড়াও এই কমিটিতে রয়েছেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, আরামবাগের সংসদ অপরুপা পোদ্দার, বিধায়ক প্রবীর ঘোষাল, মন্ত্রী তপন দাশগুপ্ত ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেলা সংগঠন এই কমিটিতে যাবতীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বৈঠক শেষে অন্য নেতারা হুগলি ফিরে গেলেও, সভাপতি দিলীপ যাদব যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে দুই নেতার মধ্যে কি কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *