চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হায়দ্রাবাদের ধারাবাহিক বর্ষনেমুখর পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই জলের তলায় ডুবে গেছে তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদের বহু অংশ। আর সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR) এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির (Jaganmohan Reddy) সঙ্গে কথা বলে দুই রাজ্যকেই যথাযথ সাহায্য করবার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হায়দরাবাদ তেলেঙ্গানার পর এবার আছড়ে পরতে পারে মহারাষ্ট্র এবং কর্নাটকেও।
এই সমস্ত জায়গা গুলি ডেলিভারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই ভীষণ রকম ভাবে সক্রিয় হয়ে উঠেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ২জনের লাশ উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত। প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশে এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন মোট ১০ জন। এখনো পর্যন্ত লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে কৃষ্ণা নদীও ফুলতে শুরু করেছে, যা চিন্তার ভাঁজ ফেলছে সকলের কপালেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news