চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বেশ কিছুদিন আগেই অসমে (Assam) সংস্কৃত টোল এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় জনতা পার্টির (BJP) পক্ষ থেকে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) একটি নোটিশ দিয়েছিলেন এই বিষয়ে। তাতে বলা হয়েছিল নভেম্বরের মধ্যেই সরকার দ্বারা পরিচালিত সমস্ত মাদ্রাসা এবং সংস্কৃত টোল বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যে মোট ১০০টি সংস্কৃত টোল এই তালিকার আওতাভুক্ত হয়েছে। এই নোটিশে তিনি জানিয়েছিলেন “সরকার পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হবে আর কিছু কিছু ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষকদেরকেও সাধারণ সরকারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।”
প্রসঙ্গত মাদ্রাসা হল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং ইসলামিক চিন্তাভাবনা নিয়ে শিক্ষা দেওয়া হয়। আর এই ইসলামিক চিন্তাভাবনা অংক, ইতিহাস, ব্যাকরন এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। একাডেমিক এবং রিচার্জ ওয়েবসাইটব ‘দা কনভারসেশন’-এর রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে মোট ৪শতাংশ মুসলিম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যায় শিক্ষা গ্রহণের জন্য। আসামে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির মতে সরকার কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জন্য অর্থ ব্যয় করবে না, আর সে ক্ষেত্রে সরকার মাদ্রাসা গুলিকে সাধারণ স্কুলে, এবং স্কুলের শিক্ষকদেরকে অন্য সাধারণ স্কুলের স্থানান্তর করবে।
এএনআই সূত্রে জানা যাচ্ছে আসাম শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে “শুধুমাত্র কুরআন পড়াবার জন্য সরকার অর্থ ব্যয় করতে পারবে না, যদি ধর্মগ্রন্থ পড়াতেই হয় তাহলে সেক্ষেত্রে বাইবেল ভগবতগীতা এই সমস্ত ধর্মগ্রন্থই পড়ানো উচিত। তাই সরকার এই ধরনের বৈষম্যমূলক ধর্মশিক্ষা চর্চা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে”।
স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে অসমে মোট ৬১৪ টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ৪০০টি উচ্চ মাদ্রাসা ১১২ টি জুনিয়ার হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা গুলির মধ্যে মোট ৫৭টি মাদ্রাসা হল শুধুমাত্র মেয়েদের জন্য আর তিনটি মাদ্রাসা হল ছেলেদের জন্য। বাদবাকি ৫৫৪ টি মাদ্রাসা কো-এডুকেশনাল। এছাড়াও ১৭টি উর্দু মিডিয়াম মাদ্রাসা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news