Breaking News
Home / TRENDING / মমতাকে সংবিধান বিরোধী বললেন বিজেপি নেতা রাহুল সিনহা

মমতাকে সংবিধান বিরোধী বললেন বিজেপি নেতা রাহুল সিনহা

নিজস্ব প্রতিনিধি।

যেদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে তাঁকে সংবিধান বিরোধী বলে আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। তিনি বলেন, “সংবিধান বিরোধী সরকারের সংবিধানবিরোধী মুখ্যমন্ত্রী। তা না হলে সিএএ আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাস করত না। এদের কোনও ক্ষমতাই নেই এটা করার। কেন্দ্র সরকার যেখানে দুই হাউসে ভোটাধিক্যে এটা পাস করেছে, রাষ্ট্রপতির সইতে এই ধারা আইনে পরিণত হয়েছে, সেহেতু কেন্দ্রীয় আইনকে এভাবে বিধানসভায় চ্যালেঞ্জ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানবিরোধী কাজ করেছেন।”

এদিন এনপিআর বিরোধিতা করা প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এনপিআর-এর বিরোধিতা করছেন। কারণ এর দ্বারা রাজ্যের মানুষের দুরাবস্থা ধরা পড়ে যাবে। তাই এনপিআর প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করছেন। বাংলাদেশ ও পাকিস্তানের অনুপ্রবেশকারীদের সংখ্যা বেরিয়ে যাবে এটা করা হলে। সংবিধানের দ্বারা নির্বাচিত হওয়ার পরেও বিধানসভায় সংবিধানবিরোধী কাজ করে, তাকে ধিক্কার জানাই। ধিক্কার জানাই সরকার ও ওদের দোসর কংগ্রেস এবং সিপিএমকে।”

সোমবার বিধানসভায় তৃণমূল পরিচালিত সরকারের প্রস্তাবকে সমর্থন করেন বাম ও কংগ্রেসের বিধায়করাও। এ প্রসঙ্গে রাহুল বলেন, “কংগ্রেস-সিপিএম প্রকাশ্যে ঘোষণা করুক, এরাজ্যে কংগ্রেস ও সিপিএম মমতা ব্যানার্জির সেবক হিসেবে কাজ করবে ওঁরা। বিধানসভায় আজকে উদ্বাস্তু বিরোধী বিল পাস করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের বিরুদ্ধে। হিন্দু উদ্বাস্তুদের তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল পাস করিয়েছেন। এটা আমরা উদ্বাস্তু এলাকার মানুষের কাছে প্রচার করব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *