Breaking News
Home / TRENDING / নোবেলজয়ী অভিজিতের সঙ্গে মমতার তুলনা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নোবেলজয়ী অভিজিতের সঙ্গে মমতার তুলনা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নীল রায়।

নোবেল (Nobel) জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিনায়ক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “নিঃসন্দেহে এটা বাংলা ও বাঙালির সংস্কৃতি। তাঁর যে বইয়ের লেখা, তাঁর যে বিষয়বস্তু তা সম্পূর্ণ মানুষকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিও একেবারেই মানুষকে নিয়ে। মানুষকে বাদ দিয়ে না। বিষয়টি অত্যন্ত গর্বের। আনন্দের। আমাদের মুখ্যমন্ত্রী তাঁকে প্রেসিডেন্সি কলেজের মেন্টর করেছিলেন।”

প্রসঙ্গত, একজন নোবেল জয়ী ব্যক্তিত্বের সঙ্গে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা করা যায়? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব কিংবা পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) এ বিষয়ে আমল দিতে নারাজ। নোবেল জয়ের পরেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Avijit Binyak Banerjee) কলকাতায় আসছেন। সরকারের তরফ থেকে কি কোনও সংবর্ধনা দেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে পার্থ বলেন, “আমরা আজকে নিজেদের মধ্যে আলোচনা করেছি। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *