Breaking News
Home / TRENDING / কার্নিভালে রাজ্যপালের অপমান! দুঃখজনক ঘটনা বললেন সোমেন

কার্নিভালে রাজ্যপালের অপমান! দুঃখজনক ঘটনা বললেন সোমেন

নীল রায়।

রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠানে অসম্মানিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার এমনটাই অভিযোগ করেছিলেন তিনি। এমন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। এদিন দুপুরে রাজ্যপালের বিবৃতি প্রকাশ্যে আসার পর বিকেলেই এক লিখিত বিবৃতি প্রকাশ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।

সোমেন মিত্র বলেন, “দুর্গাপূজা কার্নিভালে রাজ্যপাল অপমানিত হয়েছেন বলে সেই কথা আজ সংবাদমাধ্যমে তিনি নিজেই বলেছেন। প্রদেশ কংগ্রেসের মনে করে সংবিধান অনুযায়ী রাজ্যপাল একটি সম্মানীয় পদ অলংকৃত করেন।” তিনি আরও বলেন, “ব্যক্তি হিসেবে তাঁর কাজ নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু তাঁর আসনের অসম্মান সংবিধানকেই অসম্মানিত করা। রাজ্যপাল যদি অপমানিত হয়ে থাকেন, তবে এটি অত্যন্ত দুঃখের এবং লজ্জ্বার ঘটনা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *