নিজস্ব প্রতিনিধি।
যে কোনও মুহূর্তে ঘোষণা হতে পারে ফালাকাটা উপনির্বাচনের (Falakata Bye Election)। গত বছর ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী প্রয়াত হয়েছেন। ফলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে এই কেন্দ্রে উপনির্বাচন হবে। ফালাকাটা উপনির্বাচন জিততে তৃণমূলের (TMC) যে কতটা মরিয়া, তার প্রমাণ পাওয়া গেল বুধবার। এদিন আলিপুরদুয়ার জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ফালাকাটা বিধানসভাকে মহাকুমা করার প্রতিশ্রুতি দিয়ে গেলেন।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর একাধিক জেলার গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিম্পং, কার্শিয়াং, ঝাড়গ্রামের মত মহকুমাকে দিয়েছেন জেলার মর্যাদা। কিন্তু এদিন আরও এক কদম এগিয়ে ফালাকাটাকে মহকুমা করার কথা ঘোষণা করে গেলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। জাতীয় তথা রাজ্য রাজনীতিতে বিজেপি বর্তমানে কিছুটা হলেও ব্যাকফুটে। সদ্য দিল্লিতে আপের কাছে পর্যদুস্ত হয়েছে গেরুয়া শিবির। গত নভেম্বর মাসে খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর উপনির্বাচনে তৃণমূলের কাছে হার স্বীকার করতে হয়েছে দিলীপ ঘোষ মুকুল রায়দের। কিন্তু তাতেও ফালাকাটা উপনির্বাচনে নিয়ে উৎকণ্ঠা কাটছে না তৃণমূল নেতৃত্বের।
গত ডিসেম্বর মাসে আলিপুরদুয়ার জেলায় একটি মিছিল করেন বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ। প্রায় এক লক্ষ মানুষের জনসমাগম হয়েছে সেখানে। এনআরসি-কে কেন্দ্র করে যে রাজবংশী ভোট তৃণমূলের পক্ষে ছিল। তাও কৌশলে বিজেপির পালে নিয়ে এসেছে মুকুল রায়। এমনটাই মত উত্তরবঙ্গের রাজনৈতিক মহলের। এমনই সমস্ত সমীকরণের কথা মাথায় রেখে ফালাকাটা উপনির্বাচনের আগে থেকেই সাবধানী তৃণমূল। তাই আপাতত ফালাকাটাকে মহাকুমা করার মর্যাদা আশ্বাস দিয়ে উপনির্বাচন জিততে মরিয়া তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news