Breaking News
Home / TRENDING / সিএএ বিরোধিতা ! মমতাকে মানসিক ভারসাম্যহীন বললেন কৈলাস

সিএএ বিরোধিতা ! মমতাকে মানসিক ভারসাম্যহীন বললেন কৈলাস

নিজস্ব সংবাদদাতা। “মানসিক ভারসাম্য হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এই ভাষাতেই তৃণমূল (TMC) সুপ্রিমকে আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বৃহস্পতিবার ছাত্রসমাজের উদ্দেশ্যে এনআরসি (NRC) ও সিএএ (CAA) বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলেন মমতা। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদকের কাছে। তখনই তিনি এমন মন্তব্য করেন ।

কৈলাস বলেন, “নাগরিক সংশোধনী আইন কার্যকর হওয়ার পর অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছেন। আর তাতেই ভোটব্যাঙ্ক হারানোর ভয় মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর আরও আক্রমণ, “অনুপ্রবেশকারীদের নিজের ভোট ব্যাংক বানিয়ে রাজনীতি করতে চাইছেন। নাগরিক সংশোধনী আইন পাশের পর একেবারে অসম্ভব হয়ে পড়েছে। তাই তিনি সর্বস্তরে উস্কানি দিয়ে বেড়াচ্ছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মল্লিকবাজার ও রাজাবাজারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ছাত্রসমাজকে আহ্বান করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *