ওয়েব ডেস্কঃ
সীমান্তের ওপার থেকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরব হয়েছিল পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এ বার এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তীব্র সমালোচনা করলেন গায়ক আদনান স্বামী। এ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, মুসলিমরা ভারতে খুব সুখী এবং গর্বের সঙ্গে বাস করছে। তাই সীমান্ত পেরিয়ে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে সমালোচনা করবেন না।
৪৬ বছর বয়সী এই গায়ক নিজের টুইটার হ্যান্ডেলে, ভারতে চলমান সিএএ বিতর্কিত আইন নিয়ে যেসব পাকিস্তানি উৎসাহ দেখাচ্ছে, তাঁদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দেন। তিনি বলেন, “প্রিয় পাকিস্তানবাসী যাঁরা অনিচ্ছাকৃতভাবে ভারতের সিএএ আইন নিয়ে উৎসাহ দেখাচ্ছেন। তাঁদেরকে বলব…. প্রথমত, যদি আপনারা মুসলিমদের সমর্থনে বলেন, তবে প্রথমে স্বীকার করে নিন যে তাঁরা আপনাদের ছেড়ে চলে যেতে চায় এবং আপনাদের অস্তিত্বের উদ্দেশ্যকে পরাস্ত করে। দ্বিতীয়ত, আপনারা যদি মুসলিমদের জন্য এতই চিন্তিত হন, তবে তাঁদের জন্য আপনাদের সীমানা খুলে দিন।” এটি ছিল আদনানের প্রথম টুইট। পরে তিনি অন্য একটি টুইট করে বলেন, “আপনারা হতাশ হতে পারেন। মুসলিমরা এখানে খুব গর্বিত এবং খুশি!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news