নিজস্ব সংবাদদাতা। হিন্দু বলে দানিশ কানেরিয়াকে হেনস্তা করা হত ! বৃহস্পতিবার এক পাক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিস্ফোরক এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার (Shoib Akhtar)। তিনি বলেন, “আমার কেরিয়ারে কয়েকজনের সঙ্গে আমি লড়াই করেছি, যখন তাঁরা ধর্ম নিয়ে কথা বলত। কখনও কখনও তাঁরা বলত, কে করাচির, কে লাহোরের কে পেশোয়ারের! শুনে রাগ হত। কোনও ক্রিকেটার যদি হিন্দু হয়, আর সে যদি পাকিস্তানের হয়ে পারফর্ম করে, তাহলে ধর্মের প্রশ্ন ওঠে কীভাবে?”
শোয়েব আখতার আরও বলেন “যাঁরা বলত, স্যর ওই ছেলেটা এখান থেকে খাবার নিচ্ছে কেন? অথচ তাঁরা ভাবত না, এই ছেলেটাই ইংল্যান্ডে আমাদের টেস্ট জিতিয়েছিল। সাবই আমার নাম নেয়, কিন্তু আমি তো জানি কানেরিয়া দুর্দান্ত বল না করলে আমরা জিততে পারতাম না। অনেকেই ওঁকে ক্রেডিট দিতে চায় না।” এই ব্যাপারে শোয়েব আখতার প্রকাশ্যে মন্তব্য করায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kanaria)। তিনি বলেন “শোয়েব ভাই একজন লেজেন্ড। ওঁর বলের মতো ওঁর কথাবার্তা ক্ষুরধার। যখন পাকিস্তানের হয়ে খেলতাম, তখন এই কথাগুলি বলার সাহস ছিল না প্রকাশ্যে। কিন্তু শোয়েবের বক্তব্যরে পর এবার মুখ খোলার সময় এসেছে। সেইসময়ে আমার হয়ে লড়েছে ইনজি ভাই (ইনজামাম উল হক), মহম্মদ ইউসুফ ও ইউনিস ভাই (ইউনিস খান)। যাঁরা আমার সঙ্গে এমন ব্যবহার করত তাঁদের নাম জানাব। তবে এটাও বলব পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত।”
প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় দলের হয়ে উল্লেখ্যযোগ্য সাফল্য এনে দিয়েছিলেন এই হিন্দু ক্রিকেটার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news