Breaking News
Home / TRENDING / করোনা মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

আজ করোনাভাইরাসের (Cooronavirus) মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, বিভিন্ন দফতরের আধিকারিকরা ছাড়াও ওই বৈঠকে যোগ দেবেন কলকাতা ও হাওড়া কর্পোরেশনের আধিকারিকরা। ভিডিও কনফারেন্সে যোগ দেবেন জেলার প্রশাসনিক কর্তারা। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করতে হবে সেই নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পোর্ট, বিমানবন্দর এবং রেলকর্তাদেরও ডাকা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সুত্রের খবর, এই সময়ে জঞ্জাল পরিষ্কার, নিকাশি ব্যবস্থা ঠিক রাখা এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ব্যাপারেই জেলার আধিকারিক এবং পুরকর্তাদের নির্দেশ দেবে রাজ্য সরকার। এমনিতেই সোমবার থেকে সমস্ত সরকারি বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসায় ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে নবান্ন। সরকারী কর্মচারীদের শিফট করে ছুটি দেওয়া যায় কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত ঘোষণা হতে পারে আজকের বৈঠক থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *