নিজস্ব প্রতিনিধি।
করোনাভাইরাসের (Cooronavirus) আতঙ্কে এবার বলিউড ও টলিউডে বন্ধ হয়ে গেল যাবতীয় সিনেমা, টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিং। রবিবার বিকেলে ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’ বা ইমপার (IMPA) পক্ষে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে, “আপাতত বন্ধ থাকবে সমস্ত সিনেমা, সিরিয়াল, টেলিছবি, ওয়েব সিরিজের কাজ।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “যেহেতু করোনাভাইরাস বারতেও থাবা বসিয়েছে এবং ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী টলিউডেও ৩১ মার্চ পর্যন্ত সব বন্ধ রাখা হল। সিনেমা হলগুলিও বন্ধ থাকবে।”

করোনার আতঙ্কে রোহিত শেঠি পরিচালিত ও অক্ষয় কুমার ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘সূর্যবংশী’ ছবির রিলিজ ডেট পিছিয়ে দিয়েছেন প্রযোজকরা। চলতি মাসের ২৪ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’র। ইরফান খানের কামব্যাক ছবি ‘আংরেজি মিডিয়াম’ নতুন করে রিলিজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া। রণবীর, কাপুর, আলিয়া ভট, অমিতাভ বচ্চন অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে শাহিদ কাপুরের ‘জার্সি’-র শুটিং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news