Breaking News
Home / TRENDING / করোনার জেরে পুরভোট স্থগিতের দাবি করল তৃণমূল

করোনার জেরে পুরভোট স্থগিতের দাবি করল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি।

নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠক ঠিক একদিন আগেই তৃণমূল কংগ্রেস (TMC) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, করোনাভাইরাসের (Cooronavirus) সংক্রমণ যেভাবে বিশ্বজোড়া মহামারীর আকার নিয়েছে, তাতে ভোট পিছোনো হোক। লিখিত বিবৃতিতে তৃণমূলের বক্তব্য, ভোট আসবে যাবে। কিন্তু মানুষ ও সাধারণ জনজীবন যখন বিপন্ন তখন রাজনীতিকে পিছনের আসনে রাখা উচিত বলেই তাদের মত।


সূত্রের খবর, কলকাতা ও হাওড়া কর্পোরেশনে ভোটের নির্ঘণ্ট এক প্রকার প্রায় চূড়ান্ত করে ফেলেছিল রাজ্য নির্বাচন কমিশন। ঠিক ছিল যে আগামী ১৮ তারিখ সাংবাদিক বৈঠক করে ভোটের দিন ঘোষণা করা হবে। তার আগে ১৬ মার্চ সোমবার সর্বদল বৈঠক হবে। ভোট হবে ১৫ -১৯ এপ্রিলের মধ্যে। কিন্তু বৈঠকের ঠিক একদিন আগেই তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামীকালের সর্বদলীয় বৈঠকে হাজির থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, কোন ভাইরাসের আতঙ্কে ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। কিন্তু কোনও লিখিত বিবৃতি তারা প্রকাশ করেনি। রাজ্যের শাসক দল সহ অন্য রাজনৈতিক দলগুলি যখন ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তখনই আপাতত ভোটের নির্ঘণ্ট প্রকাশ না করেই নির্বাচন স্থগিত বলে জানিয়ে দেবে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন (West Bengal Election Commission)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *