Breaking News
Home / TRENDING / ২১ জুলাইয়ের শহীদ দিবসে সমাবেশ কী ভার্চুয়াল ? ঠিক করতে আজ বৈঠকে মমতা

২১ জুলাইয়ের শহীদ দিবসে সমাবেশ কী ভার্চুয়াল ? ঠিক করতে আজ বৈঠকে মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার কি তৃণমূলের ২১ জুলাইয়ের (21July) শহীদ দিবসে সমাবেশ কি ভার্চুয়াল ? এমনই প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে বাংলা রাজনৈতিক মহলে।‌ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দুপুরে দলীয় নেতাদের সঙ্গে একচুয়াল বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে এবার যে বৃহৎ সমাবেশ করা সম্ভব নয় তা ভালই বুঝেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই বিকল্প পথে কিভাবে সেই সমাবেশের আয়োজন করে দলের নিচুতলার কর্মীদের বার্তা দেওয়া যায়, সেই বিষয়টি চূড়ান্ত করতে এদিনের বৈঠক বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি অনুযায়ী বড় রাজনৈতিক সমাবেশ করায় নিষেধাজ্ঞা রয়েছে বর্তমানে। তাছাড়া একুশে জুলাই এ সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় আসার রেলপথ স্তব্ধ। আগামী ১২ আগস্ট পর্যন্ত এ বিষয়ে যাবতীয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে রেল বোর্ড। তাই সমাবেশ হলেও দূরের জেলাগুলি থেকে জনসমাগমের সম্ভাবনা প্রায় নেই। এমতাবস্থায় জেলা সভাপতি মন্ত্রী ও বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্থির করতে চান একুশে জুলাইয়ের কর্মসূচি।

কিন্তু ভার্চুয়াল সভা করার ক্ষেত্রে একটি অন্তরায় রয়েছে তৃণমূলে। বাংলার রাজনীতিতে এই ভার্চুয়াল জনসভার সংস্কৃতি শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভা দিয়ে শুরু করে এখন প্রায় প্রতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতারা ভার্চুয়াল সভায় বক্তৃতা দিয়ে ভোটের মঞ্চ তৈরি করতে শুরু করে দিয়েছেন বাংলায়। এমতাবস্থায় তৃণমূলের ভার্চুয়াল জনসভা যেন কোনওভাবেই বিজেপির দেখানো পথেই হয়েছে, এমনটা যেন মনে না হয়। সেই বিষয়টিও ভাবনায় রয়েছে তৃণমূল (TMC) নেতৃত্বের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *