Breaking News
Home / TRENDING / শ্রীনগরে এনকাউন্টারে খতম শিশু খুনে অভিযুক্ত কুখ্যাত জঙ্গি জাহিদ দাস

শ্রীনগরে এনকাউন্টারে খতম শিশু খুনে অভিযুক্ত কুখ্যাত জঙ্গি জাহিদ দাস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক সিআরপিএফ জওয়ান এবং পাঁচ বছরের শিশুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে তার বদলা নিল ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) জওয়ানরা। শ্রীনগরের এনকাউন্টার (Encounter) নিহত হয়েছে শিশু খুনে অভিযুক্ত জঙ্গি জাহিদ দাস। মঙ্গলবার তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেনাবাহিনীর জওয়ানরা । সেদিন পালিয়ে যেতে সফল হয় সে। কিন্তু এদিন আর শেষ রক্ষা হয়নি, নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন ওই কুখ্যাত জঙ্গি। ওই জঙ্গি দলের দু’জনকে গত মঙ্গলবার অনন্তনাগেই খতম করেছিল নিরাপত্তাবাহিনী। তবে কোনওভাবে পালিয়ে গিয়েছিল শিশুহত্যায় অভিযুক্ত জঙ্গি জাহিদ। গত একমাসে এক ডজনেরও বেশি জঙ্গি খতম হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)।

গোপন সূত্রে নিরাপত্তারক্ষীদের কাছে খবর ছিল যে এই এলাকাতেই গা-ঢাকা দিয়েছে জাহিদ। সেই সূত্র ধরেই গতকাল রাতে শ্রীনগরের মালবাগ এলাকায় অভিযান চালায় সিআরপিএফ (CRPF) এবং জম্মু-কাশ্মীর পুলিশের (Jammu & Kashmir Police) স্পেশ্যাল অপারেশনের বিশেষ টিম। সশস্ত্র নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছোড়ে জঙ্গিরা। তাতেই শহিদ হন এক সিআরপিএফ জওয়ান। মারা যান জঙ্গী জাহিদ দাস। জাহিদ নামের ওই জঙ্গি উপত্যকার আইএস শাখার সদস্য।

প্রসঙ্গত, গত ২৬ জুন শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহরা এলাকায় সিআরপিএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সেই সময় বাবার সঙ্গে ব্রিজ ধরে হেঁটে যাচ্ছিল এক শিশু। জঙ্গিদের গুলিতে মারা যায় শিশুটি। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় সেনা জওয়ান এবং ওই শিশুকে বিজবেহরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই জঙ্গি দলের দু’জনকে গত মঙ্গলবার অনন্তনাগেই খতম করেছিল নিরাপত্তাবাহিনী। গতকাল রাতে খতম হল জাহিদ দাস (Jahid Das)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *