Breaking News
Home / TRENDING / ঘরের আলো নেভালে চিহ্নিত হতে হবে, হুমকি মমতার নিকট বৃত্তে থাকা জয় ঘনিষ্ঠ পত্রিকা সম্পাদকের

ঘরের আলো নেভালে চিহ্নিত হতে হবে, হুমকি মমতার নিকট বৃত্তে থাকা জয় ঘনিষ্ঠ পত্রিকা সম্পাদকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ১৩০ কোটি জনতার রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে বাড়ির দরজায় কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ, মোবাইলের আলো জ্বালাতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর এমন বার্তার পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরূপ কোনও মন্তব্য করেননি। অথচ তাঁর ঘনিষ্ঠ স্বঘোষিত বুদ্ধিজীবী এই কর্মসূচি পালনকারীদের আগাম হুমকি দিয়ে বসলেন। বাংলা নাট্য ও সংস্কৃতি জগতের কাছাকাছি থাকা এই ব্যক্তির নাম প্রসূন ভৌমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও সাহিত্যিক জয় গোস্বামীর স্নেহধন্য এই ব্যক্তি হুমকির সুরে ফেসবুকে লিখেছেন, “৫/৪/২০ রাত ন’টায় যে’সব বাড়ি আলো নেভাবে, দরজায় চক দিয়ে চিহ্নিত করা হবে। না হলেও ঠিকানাগুলো তালিকায় উঠবেই..
জয় বাংলা!
জয় মর্জিনা!”

https://m.facebook.com/story.php?story_fbid=2995152980506329&id=100000349687323

এমন বিতর্কিত পোস্ট করা প্রসূন ভৌমিক রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নাট্য একাডেমি থেকে শুরু করে সাহিত্য একাডেমি সবেতেই নিজের প্রবেশ অবাধ করে নিয়েছেন এই পরিবর্তনের জমানায়। তৃণমূলের (TMC) ঝান্ডা না ধরলেও, গান মেলা থেকে নাট্য মেলা সবেতেই মুখ্যমন্ত্রী ধারেকাছে দেখা যায় তাঁকে। সিনেমা জগত, নাট্য জগত ও সংস্কৃতি জগতের কাছেও নিজের তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি ফলাও করে প্রচার করেন বলেও অভিযোগ উঠেছে প্রসূন ভৌমিকের বিরুদ্ধে। নানা অভিযোগ সত্ত্বেও এই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। একসময় মাওবাদী ও সরকার পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হয়েছিল তাঁকে।

২০১৬ সালে বিধানসভা ভোটে সময় প্রসূন ভৌমিক (Prasun Bhowmick) তৃণমূলের পক্ষ নিয়ে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রচার করেছিলেন। গত লোকসভা ভোটে আচমকাই তিনি বিজেপি (BJP) বিরোধী হয়ে যান। এখন বিজেপির বিরোধিতা সুর সপ্তমে চলেছে তাঁর। প্রশাসনের একাংশের মতে, রাজ্য সরকারের প্রশ্রয় একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন প্রসূন। কিন্তু ফেসবুকে এমন হুমকি সুলভ পোস্ট দিয়ে ছাড় পাননি মমতা ঘনিষ্ঠ এই ব্যক্তি। মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের সঙ্গে বিস্তর গালিগালাজও খেতে হয়েছে তাঁকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *